তারকা বচন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:৩৬

গান নিয়েই আছি। গান প্রকাশ কম করলেও কিন্তু আমি সবসময় গানের মাঝেই থাকি। বর্তমানে ব্যস্ততা চলছে শো ও নতুন গান নিয়ে। আমি নিজের স্টুডিওতে সবসময় গান নিয়ে এক্সপেরিমেন্টও করতে থাকি। নিজের মতো করে কাজ করতে থাকি। ভাঙা-গড়ার খেলা আমার ভালো লাগে। আর তা অবশ্যই গান নিয়ে। সেকারণেই স্টুডিওতে বেশি সময় দিই। অনেকেই বলেন আমাকে এখন গানে কম দেখা যায়। কিন্তু না, এখন গানে অনেক পরিবর্তন এসেছে। মাধ্যম বদলেছে।

সিডির বদলে ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। আমিও নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেছি। সত্যি বলতে আমি একই ধরনের গান প্রকাশ করতে চাইনি। সেকারণেই নিজেকে সময় দিয়েছি। সময়টা পরিবর্তনের জন্য। আমি চেয়েছি ভিন্নধর্মী সুরের গান শ্রোতাদের উপহার দিতে। সেটা যতক্ষণ মনে হয়েছে শতভাগ সম্ভব হয়নি ততদিন গান প্রকাশ করিনি। এখনো আমি অনেক বেশি গান প্রকাশ করছি না। কারণ গান নিয়ে তাড়াহুড়োর পক্ষে আমি নই। কম কিন্তু ভালোমানের গান প্রকাশের পক্ষে আমি।

 

গানে অনিয়মিত হওয়ার কারণ প্রসঙ্গে

সঙ্গীতশিল্পী বালাম