রাজধানীতে একটি হত্যাচেষ্টা মামলার পলাতক তিন আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- পলাশ চন্দ্র সরকার (২৫), অসীম কুমার নন্দী (২২) ও মো. সেলিম হোসেন (২৭)। তাদের কাছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটার পাওয়া যায়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে র্যাব-৪ এর একটি দল কল্যাণপুরের গালর্স স্কুলসংলগ্ন কাশেম রেজা স্মৃতি ক্লাব মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা তিনজন মানিকগঞ্জের শিবালয় থানার একটি মামলার পলাতক আসামি।
তাদের বিরুদ্ধে অভিযোগ, পূর্ব শক্রতার জের ধরে গত বছরের ১৩ ডিসেম্বর রাতে শিবালয় থানার নিহন্দ গ্রামের আকাশ (২৫) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।
