নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত করায় বখাটের এক বছরের কারাদণ্ড

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:৪৩

কুড়িগ্রামের উলিপুরে নারীকে উত্ত্যক্ত করার অপরাধে মাসুদ রানা নামের এক বখাটের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ মার্চ) উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম নুরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার রামদাস ধনিরাম তেঁতুলতলা গ্রামের আব্দুল লতিফের পুত্র মাসুদ রানা (২৮) পাশের গ্রাম নুরপুর এলাকায় অবস্থিত আরডিআরএসে কর্মরত নারী কর্মীদের র্দীঘদিন ধরে অফিসে যাতায়াতের সময় উত্ত্যক্ত করে আসছিল। বুধবার সকালে এক নারী কর্মীকে অফিসে যাওয়ার সময় একা পেয়ে আপত্তিকর ভাবে জড়িয়ে ধরে মাসুদ। এ সময় ওই নারী কর্মীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং বখাটে মাসুদ রানাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই বখাটেকে দণ্ডবিধি ১৯৮৬ আইনের ৫০৯ ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর আগে এক বছর আগেই অপর এক নারীর সঙ্গে একই ঘটনা ঘটালে তাকে ওই সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছিল।

আরও পড়ুন:  কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, 'সাজাপ্রাপ্ত ওই আসামীকে বুধবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে'। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের বলেন, 'মোবাইল কোর্টে দোষী সাবস্ত্য হওয়ায় তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে'।

ইত্তেফাক/জেডএইচডি