রাজধানীর বংশাল এলাকায় একটি জুতার কারখানায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মাসুদ (২০) ও শাহীন (২০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বংশাল থানার আলুবাজার বড় মসজিদের পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় ওই জুতার কারখানা অবস্থিত। কারখানাতে মাসুদ ও শাহীনসহ ৭/৮ জন শ্রমিকরা কাজ করেন। দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ এর শর্টসার্কিটের কারণে কারখানায় আগুন লেগে যায়। এতে তারা দুইজন দগ্ধ হন। পরে মাসুদের বড় ভাই শহিদুল্লাহ তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্ির্ত করেন।
