এই সময়ের ছড়া

বায়ুদূষণ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২০:০০

ঢাকা শহর যাচ্ছে ঢেকে ধুলোর আস্তরণে,

শ্বাস নিতে কষ্ট বাড়ে শহরবাসীর মনে।

আজকে ধুলো পথ চেনে, তারা শহরমুখি,

শহরবাসীর শ্বাসকষ্টে বাড়ছে জীবন ঝুঁকি।

 

উন্নয়নে খোঁড়াখুঁড়ি, বাড়ছে ধুলো বায়ু,

প্রতি শ্বাসে শহরবাসীর কমছে প্রাণ-আয়ু।

যান্ত্রিক বা ভাটার ধোঁয়া, আকাশ গেছে ছেয়ে,

প্রাণঘাতী ব্যাধিগুলো নিত্য আসছে ধেয়ে।

 

আজ শহরে সবটা মেলে, নেই নির্মল বায়ু,

ইট-পাথরে বাড়ছে শহর, কমছে মানব আয়ু।

দূষণ রোধের হয় না কিছু, দূষণ বেড়ে চলে

স্বার্থ নিয়েই ব্যস্ত সকল, কেউ কিছু না বলে!