জয়পুরহাটের কালাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলাধীন জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই টিএনটি মোড় এলাকায় বগুড়াগামী একটি আলু বোঝাই ট্রাকের সেঙ্গে অটো-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ক্ষেতলাল উপজেলার দক্ষিন ভাপকি গ্রামের অপু ফকিরের ছেলে অটো-চার্জার ভ্যানের চালক লিয়াকত আলী (৪২) নিহত হন। আহত হয়েছেন একই উপজেলার ঘোরশাল গ্রামের আব্দুর রশিদ (৫০) ও আমজাদ হোসেন (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। আশংকাজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিশ্বজিৎ নিহতের লাশ উদ্ধার হয়েছে জানিয়ে বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
