ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত।’
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ইতিহাস বিভাগ এবং জার্মানিভিত্তিক গবেষণা সংস্থা ফ্রেডরিক এবার্ট স্টিফটুংয়ের (এফইএস) যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে ‘ইউনিভার্সিটি অব ঢাকা মেকিং আনমেকিং রিমেকিং’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শতবছর পূর্তির প্রাক্কালে বিগত ৯৪ বছরের এ বিশ্ববিদ্যালয়ের অর্জন ও ব্যর্থতার পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’
উপাচার্য বলেন, বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যত্ উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রাণ বলে উল্লেখ করে তিনি বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এর যা অর্জন, তা গর্ব করার মতো।
খবর বাসসের।
