বইমেলায় হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের কবিতার বই

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭
 
 
এবারের একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খানের কবিতার বই ‘আজো, কেউ হাঁটে অবিরাম’। সোমবার বইমেলার প্রথম দিন থেকে প্রকাশনা সংস্থা তাম্রলিপির স্টলে বইটি এলেও এর প্রকাশনা উত্সব হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
 
তাম্রলিপির মালিক তারিকুল ইসলাম রনি বলেন, ‘এটি গুলতেকিন খানের প্রথম বই। ৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এর প্রকাশনা উত্সব হবে।’
 
গুলতেকিন বইটি উত্সর্গ করেছেন দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খানকে, লিখেছেন-‘প্রথম পাঠক, পথ প্রদর্শক, আমার দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহীম খানকে’।
 

প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের আঁঁকা প্রচ্ছদে গুলতেকিনের বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।