টে ক শ ট

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২০:৫৮

সদ্য অনুষ্ঠিত  মোবাইল ওয়ার্ল্ড কংগেসে বিভিন্ন রকম নতুন প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনিতে সবচেয়ে বেশি প্রধান্য পেয়েছে ফাইভজি প্রযুক্তি। আরো একটি বিষয় গুরুত্ব পেয়েছে আর তা হলো- ফোল্ডেবল স্মার্টফোন। ছবিতে একটি গাড়ি দেখা যাচ্ছে। এটি সাধারণ কোনো গাড়ি নয়। স্বংক্রিয়ভাবে চলে এই গাড়িটি। সম্প্রতি এই গাড়িটি ফাইভজি প্রযক্তির উপযোগী করে আপডেট করেছে স্পার্ট এনজেড নামের একটি প্রতিষ্ঠান। গাড়িটি অপারেটিং এর জন্য কোনো চালকের প্রয়োজন হয় না। এটিকে চালক বিহীন গাড়িও বলা হয়। গাড়িটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। এটির গতি বৃদ্ধির জন্য কাজ চলছে। ধারনা করা হচ্ছে, আগামীতে এর গতি আরো বৃদ্ধি পাবে।