স্মার্টফোন দ্রুত গরম হলে করণীয়

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২০:৫৮

স্মার্টফোনের মাধ্যমে কথা বলতে বলতে দেখা যায়, ফোনটি বেশ গরম হয়ে উঠেছে। আবার ফোন চার্জে দেওয়ার পর যখন সেটি নিতে যাবেন তখন দেখছেন ফোনটি অস্বাভাবিক হারে গরম হয়ে উঠেছে। তখন একটাই আতঙ্ক কাজ করে অধিকাংশ ব্যবহারকারীদের মনে। ফোনটা ফেটে যাবে না তো!  জেনে নিন কীভাবে স্মার্টফোন অস্বাভাবিক গরম হওয়া রোধ করবেন।

 

রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়

 

চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উত্পন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম

হয়ে ওঠে

 

অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভালো। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার

আশঙ্কা থাকে

 

সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘক্ষণ রাখবেন না। কারণ, সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে

 

যে সব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলি ফোন থেকে আন ইনস্টল করে

দেওয়াই ভালো