জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীর যাবজ্জীবন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৩
সিরাজগঞ্জে হরতাল চলাকালে বেইলি ব্রিজ ভাঙার মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, এই মামলায় চার্জসিটভুক্ত আসামি ছিলেন ৬০ জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকী আসামিদের আদালত খালাস দিয়েছে।
IMG0
উল্লেখ্য, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের সদর থানার ফকিরতলা এলাকায় সরকারি বেইলিব্রিজ ভেঙে ফেলে হরতাল সমর্থকরা। এ ঘটনায় জামায়াত-শিবির ও বিএনপির ৪০ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তদন্ত শেষে আরো ২০ জনকে আসামি করে ৬০ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে। পরে মামলাটি নিষ্পত্তির জন্য গত বছর রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।