৮০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সংবিধান প্রণেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
মঙ্গলবার কেক কেটে সুপ্রিম কোর্টের আইনজীবী ও তার অনুরাগীরা জন্মদিন পালন করেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয় ‘শুভ জন্মদিন অনুষ্ঠান’। দলমত নির্বিশেষে সর্বস্তরের আইনজীবীরা এতে যোগ দেন।
অনুষ্ঠানে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এএম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন প্রমুখ আইনজীবী ব্যারিস্টার আমীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
