গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুরের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৫৫) শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার মোমরেজ আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
