সৈয়দপুরে সড়ক দুঘটনায় নিহত ১

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৩
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় এজগার আলী (৪২) নামের এক পথচারী মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজারে ওই ঘটনা ঘটে। নিহত এজগার আলীর বাড়ি সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ছৈল গ্রামে।
 
সড়ক দুঘটনার এ খবর নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী।