ভাঙায় মোটরসাইকেল চোর আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৮
 
ফরিদপুরের ভাঙায় মোটরসাইকেল চুরির সময় ওবায়দুর রহমান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে থানা সংলগ্ন এলাকার তুলি হাসপাতালে এই ঘটনা ঘটে।
 
ওবায়দুর বোয়লমারী উপজেলা সদরের আবসার উদ্দিনের ছেলে।
 
থানার উপ-পরিদর্শক আশিকুজ্জামান জানায়, সকালে থানা রোডের ভাই ভাই স্টিল হাউজের ব্যবহূত বাজাজ প্লাটিনা মোটরসাইকেলটি চোর মাস্টার চাবি দিয়ে চালু দিয়ে পালাতে চেষ্টা করে। সে সময় মোটরসাইকেলের মালিক পিছু পিছু দৌড়াতে থাকেন। স্থানীয়রা ওবয়াদুরকে আটক করে ফেলে।
 
থানার ওসি মিজানুর রহমান বলেন, চোরকে জিজ্ঞাসাবাদ করে ভাঙ্গায় এর আগে চুরি যাওয়া মোটরসাইকেলগুলোর তথ্য বের করার চেষ্টা চলছে।