সেতু সংস্কারের আবেদন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:০৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন সরাইল বেপারীপাড়া গ্রামে সরাইল-চুন্টা সড়ক সংলগ্ন সেতুটি বহুদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। এই সেতুর ওপর দিয়ে এ এলাকার লোকজন প্রতিদিন যাতায়াত করে। সেতুর পাশে রয়েছে একটি কবরস্থান, সেতু পার হয়েই লাশ কবরস্থানে নিতে হয়। এছাড়াও সেতুর কাছে রয়েছে একটি ধানের মাঠ—সেখানেও যাতায়াত করতে হয় সেতুর ওপর দিয়েই। এ এলাকা এবং পাশ্ববর্তী শুরিয়াপুকুরপাড় ও স্বল্পনোয়াগাঁও থেকে সেতুটি সরাইল মহাবিদ্যালয় ও কালীকচ্ছ উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের একটি সহজ মাধ্যম। সুতরাং সেতুটি সংস্কারে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সেলিম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া