রাবি ইসলামের ইতিহাস বিভাগের হীরক জয়ন্তী ১৯ মার্চ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হীরক জয়ন্তী ও পূণর্মিলনী আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।
 
বুধবার দুপুরে বিভাগে আয়েজিত এক সংবাদ সম্মেলনে বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. আজিজুল হক এ তথ্য জানান। এ সময় বিভাগীয় অধ্যাপক যথাক্রমে ফজলুল হক, ইমতিয়াজ আহমেদ, মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী, সামসুজ্জোহা এছামী ও কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৯ মার্চ হীরক জয়ন্তী ও পূণর্মিলনীর আয়োজন করা হয়েছে।
 
সম্মেলনের বিস্তারিত তথ্য বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd/ihc  থেকে জানা যাবে।