চীনে মাত্র এক জন যাত্রী নিয়ে পুরো একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশ, তুষার ঝড়ের কবলে পড়া সহযাত্রীরা অন্য একটি বিমানে যাত্রা করলেও ঝাং তার নির্ধারিত বিমানের জন্যই অপেক্ষা করেন। আর এতেই পুরো একটি বিমানে একমাত্র যাত্রী হিসেবে ইউহান থেকে গুয়াংঝুতে ছুটি কাটেতে যাওয়ার সুযোগ পেয়ে যান ঝাং।
IMG0
চীনের গুয়াংঝুতে নজিরবিহীন তুষারপাতে বহু বিমান ও ট্রেনের যাত্রা বাতিল করে দেয়া হয়েছে। এতে প্রায় এক লাখ ট্রেন যাত্রী গুয়াংঝু স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। স্থানীয় বিমানবন্দরেও নির্ধারিত ফ্লাইট বিলম্ব হওয়ায় অধিকাংশ যাত্রীই বিকল্প পথে নিজ গন্তব্যে রওনা দেন। তবে ঝাং তার নির্ধারিত বিমানে গিয়েই এই অনন্য সুযোগ পেয়ে যান।
