বিমানে বিস্ফোরণ, ছিটকে পড়ল যাত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৪
সোমালিয়া একটি বিমানে হঠাত্  বিস্ফোরণে বিমানের একাংশ উড়ে যায়। আর সেই ছিদ্র দিয়ে ছিটকে বেরিয়ে ১৪ হাজার ফুট থেকে নিচে পড়ে যায় এক ব্যক্তি। বুধবার সোমালিয়ার মোগাদিশুতে এ ঘটনা ঘটে ।
 
পরে মোগাদিশু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমান চালক বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন বিমানে বোমা রয়েছে।
 
বিমানে উপস্থিত অন্য যাত্রীরা জানান, প্রবীন ওই মানুষের গায়ে আগুন লেগে যায় এবং সে পড়ে যায়। ঘটনায় বিমানের ৭৪ জন যাত্রীর মধ্যে দুজন গুরুতরভাবে আহত।
 
সোমালিয়ার উপ রাষ্ট্রদূতও দুর্ঘটনার সময় বিমানে ছিলেন। তাঁর অভিজ্ঞতা, হঠাত্ই তিনি বীভত্স জোরে একটা আওয়াজ শুনতে পান। তবে তিনি সুস্থ রয়েছেন।
নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায় নি। পুলিশ জানায়, তার বয়স আনুমানিক ৫৫ বছর। স্কাই নিউজ