পাচার হওয়া তরুণীকে ফেরত দিল ভারত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাচার হওয়া এক  তরুণীকে  ফেরত দিয়েছে ভারত।
 
এলিনা নামে ওই তরুণীর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার পঞ্চপাড়া এলাকায়।
 
জানা গেছে,পাচারের এক বছর ৫ মাস পর বুধবার   বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে ভারত। বুধবার বেলা ২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প আইনজীবী ইয়াসমিন আরা খুশির হাতে হস্তান্তর করা হয়। এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা উপ-পরিদর্শক সানোয়ার হোসেন, শিবগঞ্জ থানা পুলিশ ও বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।