মগবাজারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৮
 
রাজধানীর মগবাজারে দেয়াল চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাইম। বুধবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাইমের বাবা আবদুল মান্নান জানান, তারা মীরবাগের শেষ মসজিদ এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সকালে তাদের পাশের একটি রুমের দেয়াল ভাঙার কাজ চলছিলো। এ সময় দেয়ালটি ভেঙে সাইমের শরীরে ওপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর দুইটায় কর্তব্যরত চিকিত্সক সাইমকে মৃত ঘোষণা করেন।
 

জানা গেছে, সাইমের বাবার নাম আব্দুল মান্নান। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার চর আড়িয়াল খাঁ গ্রামে। তার মায়ের নাম শিরিন আক্তার। দুই ভাই ও তিন বোনের মধ্যে সাইম সবার ছোট।