রাজধানীর মিরপুরে মাহমুদা আক্তার (৩৮) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত মাহমুদার স্বামী জহির উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওই গৃহবধূকে গলাকাটা অবস্থায় মিরপুর থেকে তার স্বামী কচুক্ষেতের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। রাত দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ‘সন্দেহ করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া থেকে এ ঘটনা ঘটতে পারে।’
