খালেদা জিয়ার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাতে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৯
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়াডো ডি লেইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল। 
 
বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষা‍ৎ ‍অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 
 
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।