ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ। ১১ মার্চ শিল্প মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, বেগম পরাগ বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চম ব্যাচের একজন কর্মকর্তা।
