রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় একঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, চারটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, দুপুরে হাসপাতালের বেজমেন্টের নিচ থেকে তারা ধোঁয়া বের হতে দেখেন। পরে সেখানে গিয়ে তারা আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
