কবি মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৯
 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’র মোড়ক উন্মোচন আগামী শনিবার।
 
এই উপলক্ষে আগামী শনিবার বেলা সাড়ে তিনটায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক বৈঠকি আড্ডার আয়োজন করা হয়েছে। ‘অন্বেষা প্রকাশন’ থেকে প্রকাশিত বইটিতে থাকছে ৯২টি মৌলিক কবিতা।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনিসহ কবি ও সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।-বাসস।