'নতুন জ্ঞান সৃজনে ইন্টারনেট কানেকটিভিটি জরুরি'

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২
 
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বিশ্বায়নের যুগে বিশ্ব জ্ঞান ভান্ডারের সঙ্গে সংযুক্ত হতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট কানেকটিভিটি খুবই জরুরি।
 
জ্ঞানভিত্তিক সমাজে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট কানেকটিভিটির কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। আজ ইউজিসি অডিটরিয়ামে 'বিডিরেন (বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশ নেটওয়ার্ক) কানেকটিভিটি টু প্রাইভেট ইউনিভার্সিটিজ' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। স্বাগত বক্তৃতা করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পর পরিচালক (প্রকল্প) ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি।
 
এ সময় ইউজিসি সদস্য- প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প ও বিডিরেনের প্রতিনিধি এবং ইউজিসি'র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।