রাউজান ছালামত উল্লাহ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ১৬ মার্চ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩১

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

আগামী ১৬ মার্চ শনিবার রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকার মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন।

গতকাল বুধবার দুপুর ১২টায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিদ্যালয় সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পরিষদ এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা লিখিত বক্তব্যের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন।