ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।
নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বাহারুল আলম জানান, রাস্তার বিপরীত দিক দিয়ে রিকশাটি যাচ্ছিল। এ সময় ঢাকাগামী ভিআইপি সাতাইশ পরিবহনের একটি বাস ওই রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়।
