বাঁশখালীতে ইউপি চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩১

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন ও তাঁর ছেলে জয়নাল উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগে গতকাল বুধবার বাঁশখালী থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী মোস্তাকিম উদ্দিন শিফু (৩৯) বলেন, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান গত ১১ মার্চ সোমবার ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আমার পৈতৃক সম্পত্তিসহ এলাকার বিভিন্ন মানুষের জায়গা ডিজিটাল সার্ভে করছেন সরকারিভাবে নিযুক্ত ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় আমার জায়গার পজিশন বুঝিয়ে দেওয়ার সময় চেয়ারম্যান ও তার ছেলে দলবল নিয়ে আমার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দেয়। স্থানীয়রা আমাকে বাঁশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজন সিকদার বলেন, ‘এজাহার পেয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। একজন জনপ্রতিনিধির এভাবে হামলায় নিজে জড়িয়ে পড়া উচিত হয়নি।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি অভিযোগের পর তদন্ত করে চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’