উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় থাইংখালী জামতলী ক্যাম্পে বসবাসরত স্বামী আতাউল্লাহর বিরুদ্ধে তার স্ত্রী কছমিদা বেগমকে (১৮) হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী আতাউল্লাহ ও তার পিতা আব্দুল্লাহকে আটক করে বুধবার উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ ঘটনায় কছমিদার পিতা আব্দুস ছালাম বাদী হয়ে আতাউল্লাহকে আসামি করে একটি এজাহার দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, বাদীর প্রদত্ত এজাহারের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
