শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
গতকাল বুধবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মায়া বেগম। এসময় তার ছোট ছেলে হাসান মিয়া হত্যার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতার করে ন্যায় বিচারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পরিতোষ ভৌমিক, সিন্দুরখান বাজার মসজিদের মোয়াজ্জিন মো. ফারুক মিয়া ও মো. তাজুল ইসলাম।
এ ব্যাপারে গত ১৭ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। কোনো আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, নিহত হাসানের লাশ ময়না তদন্তের কাজ সম্পন্ন হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
