'চা বিক্রেতা হত্যা মামলাটিকে দ্রুত বিচার আইনের আওতায় আনুন'

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৫
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত চা বিক্রেতা বাবুল হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচার আইনের আওতায় এনে এক মাসের মধ্যে বিচার শেষ করার দাবি জানিয়েছেন।
 
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সংগঠনের সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দর মির্জা শামীম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
 
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, তেলের আগুনে চা দোকানির মৃত্যু একটি চাঞ্চল্যকর ঘটনা। মানুষ যার ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই পুলিশ এ ঘটনার সাথে জড়িত। সেখানে তদন্তের কী আছে? অবিলম্বে এই মামলাটিকে দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে ১ মাসের মধ্যে বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। বাসস।