শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীদের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাছন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশের ৬৫৬টি কলেজের ২১১টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৭৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।
