পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চে প্রথমবারের মত বোলিংয়ে নেমে উইকেট পেলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের বিরুদ্ধে করাচির হয়ে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারের শেষ বলে আজহার আলীকে সাজঘরে ফেরান তিনি।
এর আগে ম্যাচে প্রথম ওভারেই ক্রিস গেইলের উইকেট নেন শোয়েব মালিক। কিন্তু তারপর দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ঘুরে দাড়াবার চেষ্টা করেন আজহার আলী ও ক্যামেরুন ডেলপোর্ট। এই জুটিকে পরাস্ত করতেই তখন তিনি বেছে নেন সাকিব আল হাসানকে। অধিনায়ককে হতাশ না করে আজহার আলীর উইকেট শিকার করেন সাকিব।
