রাজশাহীতে জামায়াতের ১০ নারীকর্মী আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২

রাজশাহীর দুর্গাপুরে গোপন বৈঠক থেকে উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মো. নুরুজ্জামান লিটন ও ১০ নারী কর্মীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদরের সিংগা গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছে বেশ কিছু বই ও সরকার বিরোধী লিফলেট পাওয়া গেছে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুজ্জামান একাধিক নাশকতার মামলার আসামি। ওইসব মামলায় তিনি আদালত থেকে জামিনে ছিলেন।

শুক্রবার তার বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। তবে নুরুজ্জামান ছাড়া আটক ১০ নারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

তিনি জানান, ১০ নারী কর্মীসহ আটক জামায়াত নেতাকে থানা হেফাজনে রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আসলাম উদ্দিন জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।