বিডিআর বিদ্রোহের সঙ্গে পিতার সম্পৃক্ততা থাকার অপরাধে পুত্রকে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে।
সূত্র জানায়, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আকাশ কুমার বিশ্বাসকে ৪ ফেব্রুয়ারী ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়। আকাশের পিতা ২৪ বিজিবির সিপাহী (৫৯৪০৬) বাবু কুমার বিশ্বাস বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অপরাধে চাকুরীচ্যুত হয়। এ ঘটনায় তার ছেলেকে কোন কারণ ছাড়াই ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়।
এ ব্যাপারে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশক্রমে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত সদস্যদের সন্তানদের বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদানের নির্দেশ প্রদান করেছেন। নির্দেশ মোতাবেক আমরা ওই ছাত্রকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছি।
