জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের পরীক্ষা শনিবার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৫
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা শনিবার। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের এ পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেছেন, সারা দেশের ৬৫৬টি কলেজের ২১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই লাখ ৭৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী। মোট ৩০টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।