‘রোনালদো একজন জাদুকর’

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৪০

ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসা করলেন ডিয়েগো ম্যারাডোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার পর রোনালদোর প্রসঙ্গে আর্জেন্টাইন এই কিংবদন্তি বলেন, ‘কিছু খেলোয়াড় থাকেন যাদের মধ্যে জাদুকরী ছোঁয়া থাকে। রোনালদো হলেন তেমনই একজন জাদুকর।’ লিওনেল মেসি ও রোনালদো দু’জনই এখন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আটটি করে হ্যাটট্রিকের মালিক। এই দু’জনের তুলনা করে ম্যারাডোনা আরো বলেন, ‘এটা সত্যি যে আর্জেন্টাইনরা মেসিকে নিয়ে খুব গর্ব করে, তবে ও স্পেনে যা করে তার কোনো প্রতিফলন আন্তর্জাতিক ময়দানে থাকে না। অন্যদিকে রোনালদোর মধ্যে পাশবিক ক্ষমতা আছে। কখনো মনে হয় ওর মধ্যে সুপার পাওয়ার আছে। ও বললে তিনটা গোল করবে, আর সেটাই করে দেখালো। এটা জাদুকরী ব্যাপার।’