পুনরায় ৩৪তম বিসিএসের ফলাফল প্রকাশের দাবিতে শনিবার সকালে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ক্যাডার বঞ্চিত ফোরাম নামের একটি সংগঠন। এতে রাজধানীর অন্যতম এই মোড়ের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১টার দিকে ক্যাডারবঞ্চিত ওই প্রার্থীরা শাহবাগ থেকে সরে যান। এর পরপরই ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সব অসঙ্গতি দূর করে ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, ৩৪তম বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে তারা এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
