ইরাকের কুর্দিস্তানে একটি হোটেলে আগুন লেগে বিদেশিসহ ১৭ নিহত হয়েছে। শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে বলে জানিয়েছেন হোটেল ম্যানেজার।
প্রদেশের গভর্নর নওয়াজ গাদি বলেন, নিহত ১৪ জনের কোনো পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণও স্পষ্ট নয়।
ক্যাপিটল হোটেলের ম্যানেজার জানান, একটি মাসাজ পার্লারে আগুনের সূত্রপাত হয়। নিহতদের কেউ কেউ ফিলিপাইনেরও ছিল। ২০০৩ সালের পর থেকে কুর্দিস্তানে অনেক বিদেশিই কাজ করছে।
