স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের এশিয়ান অঞ্চলের বাছাই শুক্রবার শুরু হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবনে। প্রতিদিন তিনটায় খেলা শুরু হবে।
আঞ্চলিক বাছাই দাবায় ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হলেও পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল এন্ট্রি দিয়েছে। দেশের ৫ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, রিফাত বিন সাত্তার ও নিয়াজ মোরশেদ সহ ৫০ দাবাড়ু অংশগ্রহণ করবেন জোনাল দাবায়।
