ময়মনসিংহে মুক্তাগাছায় পাঁচ মাসের বেতন ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা। চলবে দুপুর ১টা পর্যন্ত।
পৌরসভা কার্যালয়ের সামনে রক্তিম স্বাধীনতা পাদদেশে অনুষ্ঠিত কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক একেএম মোফাজ্জল হক দুদু, নুরুল মোমেন খান, সাইদুর রহমান খান, ইসমাইল হোসেন প্রমুখ।
নেতারা বলেন, 'পাঁচ মাস যাবৎ কোনো বেতন-ভাতা না পেয়ে প্রতিটি কর্মচারী পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। কর্মচারীদের ঋণ ও দোকানে বকেয়া থাকায় পাওনাদারদের তাগিদে রাস্তাঘাটে চলাচলে প্রায়ই লাঞ্চিত হতে হচ্ছে ।'
