চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক ৩

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৩
শিবগঞ্জে অস্ত্র ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- উপজেলার দৌলতবাড়ি গ্রামের তফজুল ইসলামের ছেলে আতিকুল (২৭), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেরে জোবদুল হক (৩০) এবং বড় হাদিনগর গ্রামের তরিকুলের স্ত্রী দুলালী বেগম। 
 
র‌্যাব-৫ চাঁপাইনবাগঞ্জ কাম্পের কর্মকর্তা এএসপি অলাক বিশ্বাস জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নাধীন দৌলতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে  আতিকুল ও জোবদুল হককে ২টি বিদেশি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ডগুলিসহ আটক করা হয়। 
 
IMG0
 
তিনি আরো জানান, এ ঘটনার কিছুক্ষণ আগে গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামের তরিকুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬২১ বোতল ফেনসিডিলসহ তরিকুলের স্ত্রী দুলালী বেগমকে (৪০) আটক করা হয়। 
 
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।