ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার উপ পরিদর্শক জাফর আলী বিশ্বাস জানান, রবিবার বিকাল চারটার দিকে তারা ওই পুকুর থেকে লাশ উদ্ধার করেন।
তিনি বলেন, ‘নাম-পরিচয় জানতে পারিনি, বয়স হবে আনুমানিক ৩৫-৩৭। পরনে লুঙ্গি ছিল; মুখে দাড়ি আছে।’
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সাড়ে তিনটার দিকে লাশ ভাসতে দেখি। তারপর পুলিশ আসে।’
