চান্দিনায় নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৮
চান্দিনায় ২৮ কেজি গাঁজাসহ নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 
 
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় যাত্রীবাসী বাসে তল্লাসি চালিয়ে কাপড়ের ব্যাগ থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী নাছিমা আক্তার (৪০) ও বাসের হেলপার মিজান (৩২)। নাছিমা কুমিল্লা সদর উপজেলার সাতরা গ্রামের তারু মিয়ার স্ত্রী ও মিজানুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
 
ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের চান্দিনায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি বাস থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারকারী নাছিমা ও বাসের হেলপার মিজানকে আটক করা হয়।