মিরপুরে পোশাক কারখানায় আগুন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৯
 
রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। মিরপুর ১৪ নম্বরের সিনট্রেক গার্মেন্টসে রবিবার রাত পৌনে নয়টার দিকে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
 

অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা পলাশ জানান, কারখানার বয়লার কক্ষে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।