কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাহারোল উপজেলায় দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীদের চোখে ঘুম নেই। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম জনপদ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী ১৮মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন।
এবারে কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ. কে.এম ফারুক। স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার। স্বতন্ত্র প্রার্থী গোপেশ চন্দ্র রায় ও স্বতন্ত্র প্রার্থী এস.এম পারভেজ হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মো. মাজেদুর রহমান, মো. সফিকুল ইসলাম, ঈদয় চন্দ্র রায়, মো. ইউসুফ আলী (সোনা), বিশ্বজিত্ রায়, মো. হবিবর রহমান ও মো. সহিদ হোসেন (বাবু)।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুধা রানী রায়, মোছা. মৌসুমি আক্তার, রাবেয়া পারভীন ও ডলোমনি রানী রায়।
