পর্যায় সারণীর প্রর্বতকের জন্মদিনে নতুন ডুডল গুগলে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৩
নতুন ডুডলের মাধ্যমে বিশেষ কোনো দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিন উৎযাপন করে গুগল। পর্যায় সারণীর প্রর্বতক দিমিত্রি ম্যান্ডেলিফের জন্মদিনের বেলায়ও এর ব্যত্যয় ঘটেনি। রুশ এ বিজ্ঞানীর ১৮২তম জন্মদিনে নতুন ডুডলের ব্যবস্থা করেছে গুগল কর্তৃপক্ষ।
 
দিমিত্রি ম্যান্ডেলিফ পর্যরা সারণীর প্রর্বতকদের একজন। ১৮৬৯ সালে সর্বপ্রথম ম্যান্ডেলিফ টেবিল প্রকাশিত হয়। যেখানে আণবিক ভর অনুযায়ী ৬৩টি পদার্থকে সঠিকভাবে বিন্যাস করা হয়। পর্যায় সারণী ছাড়াও রসায়ন বিজ্ঞানে ম্যান্ডেলিফের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
 
ডুডলে দেখা যায়, পর্যায় সারণীর ১৬তম পদার্থ সালফার (অধাতু) হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ম্যান্ডেলিফ। কপালের ভাঁজই জানান দিচ্ছে তার অবিষ্কারের নেশা।