কচুয়ায় বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:১৪

কচুয়া (চাঁদপুুর) সংবাদদাতা

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী না থাকলেও উপজেলা চেয়াম্যান পদসহ সকল পদে আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে।

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। দিনের পর দিন নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে গ্রাম-গঞ্জ ও হাট-বাজারে। উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) নিয়ে নির্বাচন করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ নেতা ফয়েজ আহম্মেদ স্বপন (আনারস), জিয়াউর রহমান হাতেম (কাপ-পিরিজ), সৈয়দ আ. জব্বার বাহার  (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান (উড়োজাহাজ) ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম (তালা চাবি)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), সহ-সভাপতি সুলতান খানম (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক শ্যামলী খান (প্রজাপতি) ও  যুব মহিলা লীগ নেত্রী আমেনা আক্তার (কলসী)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ জানান, কচুয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।